ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

রায়গঞ্জে পুকুর থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : সোমবার ০১ ডিসেম্বর, ২০২৫ সময় : ৯:০৯ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট থেকে নয় বছর বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১ ডিসেম্বর) সকালে দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুরে স্থানীয় জেলেরা মাছ ধরার সময় হঠাৎ তাদের জালে শিশুটির মরদেহ জড়িয়ে উঠে আসে। বিষয়টি মুহূর্তেই এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে বহু মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশের একটি দল দ্রুত সেখানে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, “ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। শিশুটির মৃত্যুর কারণ স্পষ্ট করতে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে অন্য কোথাও হত্যা করে পুকুরে ফেলে রাখা হতে পারে। তিনি বলেন, “তদন্তে একাধিক দিক বিবেচনায় নেওয়া হচ্ছে। শিশুটির পরিচয় শনাক্তে স্থানীয় থানাসহ পার্শ্ববর্তী এলাকার সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।”

হঠাৎ এমন ঘটনার খবর ছড়িয়ে পড়ায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, শিশুটির পরিচয় ও ঘটনার পেছনের রহস্য উদঘাটনে জোর তদন্ত চলছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর