ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কোটালীপাড়ায় মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


  • আপলোড সময় : বুধবার ০৩ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:১৪ পিএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা হলরুম মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুপ্তা হকের সভাপতিত্বে সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য ও গুরুত্বের ওপর আলোকপাত করেন। তারা সবাই মিলে সুন্দর ও ঐতিহাসিক ভাবগাম্ভীর্যের সঙ্গে বিজয় দিবস উদযাপনের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুপ্তা হক সভার সমাপ্তিতে বলেন, “সবাই মিলে যদি সম্মিলিতভাবে কর্মযজ্ঞে এগিয়ে যাই, তাহলে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।”

এর আগে একই স্থানে ডিসেম্বর ২০২৫ সালের আইন-শৃঙ্খলা বিষয়ক সভাও অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন ধরনের আইন-শৃঙ্খলা অবনতি বিষয়ক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং তা প্রতিহত করার জন্য কার্যকর কর্মসূচি গ্রহণের কথা বলা হয়।

এই প্রস্তুতিমূলক সভা কোটালীপাড়ার জনগণের মধ্যে উৎসবের আবহ সৃষ্টিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর