ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

সিরাজগঞ্জে ইউপি সদস্য হত্যায় প্রধান আসামি গ্রেপ্তার


  • আপলোড সময় : বুধবার ০৩ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:২১ পিএম

 সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নারী ইউপি সদস্য পিয়ারা খাতুন হত্যার প্রধান আসামি তার স্বামী আব্দুল আলীমকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পিয়ারা খাতুন (৪০) গত ২৮ নভেম্বর সকালে তার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় নিহত অবস্থায় পাওয়া যায়। এই নৃশংস ঘটনার পর থেকে তার স্বামী আব্দুল আলীম ও পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক ছিলেন, যা এলাকায় ব্যাপক সন্দেহ সৃষ্টি করে। নিহতের বাবা মোঃ হানিফ সরকার শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে আব্দুল আলীমকে প্রধান আসামি করা হয় (মামলা নং-১৩, তারিখ-২৮/১১/২০২৫, ধারা-৩০২/৩৪)।

মামলার তদন্তে র‍্যাব-১২ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আব্দুল আলীম সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় আত্মগোপন করছেন। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে র‍্যাবের একটি দল ঝটিকা অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আব্দুল আলীম শাহজাদপুর উপজেলার রতনকান্দি (উত্তরপাড়া) গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

র‍্যাব-১২’র সদর কোম্পানির অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল আলীম হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এরপর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এই ঘটনার ফলে সিরাজগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দ্রুত বিচারের দাবি ওঠে। স্থানীয়রা আশা করছেন, গ্রেপ্তারের মাধ্যমে ন্যায়বিচার দ্রুত কার্যকর হবে এবং এ ধরনের নৃশংস ঘটনা পুনরায় ঘটবে না।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর