ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ফরিদপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা


  • আপলোড সময় : শনিবার ০৬ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৫৮ পিএম

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরের গলা এলাকায় লাবনী আক্তার (২০) নামের এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার দিবাগত রাত শহরতলী হারুকান্দি এলাকার লাল মিয়া বিশ্বাসের মেয়ে লাবনী আক্তারের সঙ্গে পারিবারিক বিষয়ে মনোমালিন্যের পর রাতে স্বামী মোঃ বাশার বিন আসাদের সঙ্গে ঝগড়া হয়। এই ঘটনার প্রেক্ষিতে ঘরের আরার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লাবনী।

স্বামী মোঃ বাশার বিন আসাদ সকালে সকাল ৭:৩০ টার দিকে ঘুম থেকে উঠে ঘরের আরার সাথে ঝুলে থাকা লাবনীকে দেখে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানায়, লাবনী ও তার স্বামীর মধ্যে পারিবারিক ও পারস্পরিক মতবিরোধ চলছিল। এ ঘটনা এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। তারা বলছেন, পারিবারিক কলহের জন্য এক যুবতীর প্রাণ হারানো দুঃখজনক।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জানান, "আমরা প্রাথমিকভাবে ধারণা করছি আত্মহত্যার ঘটনা, তবে তদন্ত চলছে। প্রয়োজনে পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হবে।"

ফরিদপুরে নারীদের ওপর বাড়তে থাকা মানসিক চাপ ও পারিবারিক কলহের কারণে এই ধরনের আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক মাত্রা ছুঁইছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত মানসিক স্বাস্থ্য সেবা বৃদ্ধির ব্যবস্থা করেন, এ দাবি এলাকাবাসীর।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর