ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নাহিদ ইসলামের নেতৃত্বে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠন


  • আপলোড সময় : রবিবার ০৭ ডিসেম্বর, ২০২৫ সময় : ৫:৩৫ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন একটি রাজনৈতিক জোট ঘোষণা করেছেন। এই জোট গঠনের উদ্দেশ্য হলো জুলাই মাসের অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলা।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম নতুন জোটের ঘোষণা দেন। এই নতুন জোটে তিনটি রাজনৈতিক দল যুক্ত হয়েছে—জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নাহিদ ইসলামকে নতুন এই জোটের মুখপাত্র হিসেবে ঘোষণা করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ‘গণতান্ত্রিক সংস্কার জোট দেশের গণতন্ত্রের উন্নয়ন ও সংস্কারে কাজ করবে এবং জনমতের ওপর ভিত্তি করে দেশকে এগিয়ে নিতে নানা কর্মসূচি গ্রহণ করবে।’

নতুন এই জোট দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক অবস্থা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া, জোটটি বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে সমন্বয় সাধন করে একটি সুদৃঢ় গণতান্ত্রিক কাঠামো গঠনে কাজ করবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বিভিন্ন দিক থেকে দেশের রাজনৈতিক সংস্কার ও পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য জোট প্রস্তুত থাকবে বলে জানানো হয়।

‘গণতান্ত্রিক সংস্কার জোট’ দেশের জন্য নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা। তারা মনে করেন, এটি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর