মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।
কমিটির সহসভাপতি রাশেদুল হক রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রায়হানুল হায়দার, সদস্য শেখর আহম্মেদ বাবু সহ দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ নানা পর্যায়ের গণপ্রতিনিধিরা।
উক্ত অনুষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে দেশকে উন্নয়নশীল ও স্বচ্ছ সমাজ হিসেবে গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
আকাশজমিন / আরআর