ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করে চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি সংসদ। শনিবার বিকেলে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের মুক্তমঞ্চে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর এবিএম সাত্তার।
সভায় উপস্থিত ছিলেন
মরহুম
চৌধুরী
কামাল
ইউসুফের কন্যা
ও
ফরিদপুর সদর-৩ আসনের বিএনপি
মনোনীত
সংসদ
সদস্য
পদপ্রার্থী চৌধুরী
নায়ার
ইউসুফ,
ফরিদপুর-৪
আসনের
বিএনপি
মনোনীত
সংসদ
সদস্য
পদপ্রার্থী শহিদুল
ইসলাম
বাবুল,
ফরিদপুর সদর
আসনের
বিএনপি
মনোনীত
সংসদ
সদস্য
প্রার্থী নাসিরুল ইসলাম
নাসির,
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম
এ
সামাদ,
জেলা
বিএনপির আহবায়ক
অ্যাডভোকেট সৈয়দ
মোদাররেস আলী
ঈসা,
সদস্য
সচিব
একে
কিবরিয়া স্বপন,
ময়েজ
মনজিল
পরিবারের সদস্য
আমির
ইউসুফ,
জেলা
বিএনপির সিনিয়র
যুগ্ম
আহ্বায়ক আফজাল
হোসেন
খান
পলাশ,
জেলা
বিএনপি
সদস্য
অ্যাডভোকেট আলী
আশরাফ
নান্নু,
মহানগর
বিএনপি
আহ্বায়ক এএফএম
কাইয়ুম
জঙ্গি,
জেলা
যুবদলের সভাপতি
ও
সদর
উপজেলা
পরিষদের ভাইস
চেয়ারম্যান বেনজির
আহমেদ
তাবরিজ,
সদস্য
সচিব
গোলাম
মোস্তফা মিরাজ,
বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মুস্তাফিজুর রহমান
শামীম,
বিএনপি
নেতা
মোঃ
আব্দুল
লতিফ,
অ্যাডভোকেট আশুতোষ
টিকাদার শীতল
সহ
অন্যান্যরা।
অনুষ্ঠান শুরুতে
পবিত্র
কোরআন
তেলাওয়াত পাঠ
করা
হয়।
পরে
বক্তারা মরহুম
চৌধুরী
কামাল
ইবনে
ইউসুফের জীবন
ও
কর্মের
স্মৃতিচারণ করেন।
তারা
বলেন,
তিনি
সারা
জীবন
সাধারণ
মানুষের জন্য
কাজ
করে
গেছেন,
সুখ-দুঃখে মানুষের পাশে
থেকেছেন এবং
সবার
কাছে
ছিলেন
শ্রদ্ধার পাত্র।
জেলা ও আশপাশের বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার মানুষ সভায় যোগ দেন। পরবর্তী পর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও মরহুম চৌধুরী কামাল ইউসুফের রুহের মাগফেরাতের জন্য মোনাজাত করা হয়। এর আগে স্মৃতি সংসদের পক্ষ থেকে মরহুমের স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
আকাশজমিন / আরআর