ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

শিবগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া


  • আপলোড সময় : রবিবার ১৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:০৩ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

জাতীয় ঐক্যের প্রতীক ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শিবগঞ্জে এক বিশাল গণদোয়া আয়োজন করা হয়। রবিবার বিকেল ৪টায় শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বরকতিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এবং উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের পৃষ্ঠপোষকতায় এই গণদোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা জুড়ে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার অন্তত ১৫ হাজার মানুষ এতে অংশ নেন। হাজীগণ, আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্রছাত্রীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণির মানুষ দলবেঁধে এসে অংশগ্রহণ করেন।

গণদোয়া অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে মীর শাহে আলম বলেন, “বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় ঐক্যের অনন্য প্রতীক। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি দেশের নেতৃত্ব দিয়েছেন।”

অনুষ্ঠানের সমাপ্তিতে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া দেশের শান্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়। জনাব তারেক রহমানসহ দেশবাসীর জন্যও শান্তি কামনার দোয়া মাহফিলে উচ্চারিত হয়। এ অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (অস্ট্রেলিয়া) রাশেদুল হক, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর