ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সাতক্ষীরায় পুরোহিতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণ


  • আপলোড সময় : সোমবার ১৫ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:২৩ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি 

সাতক্ষীরায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণ ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিতদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের কার্যকরী ভূমিকা পালনে সহায়তা করতে আয়োজিত হয়।

সোমবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে পুরোহিতদের হাতে সনদপত্র বিতরণ করা হয়। এর আগে, পুরাতন সাতক্ষীরা জেলার মায়ের বাড়ি মন্দিরে “হিন্দু আইন ও পূজা পদ্ধতি, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্যসেবা, ভূমি আইন ও আইসিটি” বিষয়ে ৯ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, ও জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জুনিয়র কনসালটেন্ট ট্রেনিং খুলনার অশোক কুমার চ্যাট্টার্জী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুনিয়র কনসালটেন্ট ট্রেনিং খুলনার অনিশা ব্যানার্জী।

জেলায় বিভিন্ন মন্দির ও মঠে কর্মরত মোট ২৫ জন পুরোহিত এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে পুরোহিতদের ধর্মীয় আইন, পূজা পদ্ধতি, পুষ্টি ও স্বাস্থ্যসেবা এবং আধুনিক প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করা সম্ভব হয়েছে, যা তাদের দায়িত্ব পালনে নতুন মাত্রা যোগ করবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর