ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র : ড. মুহাম্মদ ইউনূস


  • আপলোড সময় : বুধবার ১৭ ডিসেম্বর, ২০২৫ সময় : ১২:৫৩ পিএম

বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে দালাল চক্রকে চিহ্নিত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই দালালরা কীভাবে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে, তা গ্রামেগঞ্জে গেলে স্পষ্টভাবে বোঝা যায়। বিদেশে যাওয়ার আশায় বহু পরিবার তাদের শেষ সম্বল বিক্রি করে বা ঋণ করে টাকা জোগাড় করলেও শেষ পর্যন্ত প্রতারণার শিকার হয়।

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, বিদেশে যাওয়ার সঙ্গে একটি শব্দ প্রায় অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে গেছে—দালাল। এই দালাল ব্যবস্থার বাইরে গিয়ে বিদেশে কাজের সুযোগ পাওয়ার বাস্তবসম্মত কোনো পথ এখনও তৈরি হয়নি। ফলে সাধারণ মানুষ বাধ্য হয় দালালের ওপর নির্ভর করতে, যা শেষ পর্যন্ত তাদের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনে।

তিনি বলেন, কেউ ছেলে কিংবা স্বামীকে বিদেশ পাঠানোর স্বপ্ন দেখে অপেক্ষা করে থাকে। সে স্বপ্ন পূরণ করতে গিয়ে অনেকেই ধারদেনা করে টাকা জোগাড় করে, কেউ আত্মীয়স্বজনের কাছ থেকে ঋণ নেয়, কেউ আবার ব্যাংক ঋণের বোঝা কাঁধে নেয়। কিন্তু দালালের প্রতারণায় পড়ে তারা সর্বস্বান্ত হয়ে যায়। এই প্রতারণা শুধু ব্যক্তিগত ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি পুরো শ্রম অভিবাসন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তোলে।

ড. ইউনূস আরও বলেন, সরকারিভাবে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, সেগুলো অনেকটাই উপরিভাগে সীমাবদ্ধ। কাজগুলো গুরুত্বপূর্ণ হলেও মূল সমস্যার গভীরে প্রবেশ করা যাচ্ছে না। দালাল চক্রের শিকড় এত গভীরে প্রোথিত যে, সেটি ভাঙতে গেলে দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এই সমস্যা আগের চেয়ে আরও কঠিন ও জটিল আকার ধারণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, এই সমস্যার সঙ্গে তার পরিচয় নতুন নয়। সরকারে আসার অনেক আগ থেকেই বিভিন্নভাবে তিনি এই বাস্তবতার মুখোমুখি হয়েছেন। বিদেশে শ্রমবাজারে বাংলাদেশের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও দালালচক্রের কারণে সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানে বিশ্বজুড়ে তারুণ্যের ঘাটতি তৈরি হয়েছে, অথচ বাংলাদেশ তারুণ্যের এক বিশাল ভাণ্ডার। এই তরুণ জনশক্তি সোনার চেয়েও মূল্যবান সম্পদ। এমন তরুণ শক্তি পৃথিবীর আর কোথাও সহজে পাওয়া যায় না। তাই বিশ্বকে আমাদের কাছেই আসতে হবে—এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে দালালনির্ভরতা কমিয়ে স্বচ্ছ ও নিরাপদ অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং অভিবাসন ব্যবস্থাকে আরও মানবিক ও জবাবদিহিমূলক করার চেষ্টা অব্যাহত থাকবে।

আকাশজমিন/ আরআর 


এ সম্পর্কিত আরো খবর