ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গোয়ালন্দে বাড়ছে লেপ-তোশকের চাহিদা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর, ২০২৫ সময় : ৮:৩৪ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

তীব্র শীত আসন্ন। বেশ কয়েকদিন ধরেই দক্ষিণ অঞ্চলে শীতের তীব্রতা বাড়ায় গোয়ালন্দ উপজেলা ব্যাপী শীতের শীতে কাবু হচ্ছে লোকজন। আর এই শীতের শুরুতেই ব্যস্ততা বেড়ে যায় লেপ তৈরির কারিগরদের। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন হাট-বাজারের নির্দিষ্ট জায়গাগুলোতে চলছে তুলা ধুনন, কাপড় কাটা, সেলাই ও পুরোনো লেপ বাছাইয়ের কাজ।

বিক্রি ও নতুন লেপ অর্ডার নিতে ব্যস্ত সময় পার করছেন তারা। উপজেলার হাট-বাজারে কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছর নভেম্বরের শুরু থেকেই লেপের বাজার চাঙ্গা হয়ে ওঠে। ডিসেম্বরের শুরুতেই এবং জানুয়ারির শেষ পর্যন্ত চলে মৌসুমি বেচাকেনা চলে ধুমধাম। সে ধারাবাহিকতায় এ বছরও বাজারে ক্রেতার ভিড় বেড়েছে অনেক।

গোয়ালন্দ বাজার ও দৌলতদিয়ার বাজার আশপাশের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, কেউ দোকানে বসে আবার কেউ গ্রামে গ্রামে ঘুরে লেপ বানাচ্ছেন বা পুরোনো লেপে নতুন তুলা মিশিয়ে নতুন করার কাজ করছেন। শীত বাড়ার সঙ্গে সঙ্গে তুলা পরিষ্কার, ধুনন, কাপড় কাটা ও সেলাইয়ের কাজও বেড়েছে অনেক। দৌলতদিয়া বাজার রেলগেইট এলাকার দোকানের কারিগর মাসুদ সরদার বলেন, ‘কয়েক বছর ধরে লেপ-তোষকের কাজ করছি। এখন শীতের শুরু, তাই কাজের চাপ একটু বেশি।

দৌলতদিয়া বাবলু বেডিং স্টোরের মালিক বাবলু বলেন, ‘এখন তুলার দাম অনেক বেড়েছে। লেপ বানানোর উপকরণের দাম বাড়ায় আগের মতো লাভ থাকে না। ব্যবসায় অনেক টাকা ইনভেস্ট করেছি। কিন্তু তেমন লাভবান হতে পারছি না। তুলার দাম একটু কম থাকলে অর্ডার বেশি পাওয়া যায় ফলে একটু লাভের মুখ দেখতে পাওয়া যায়।


এ সম্পর্কিত আরো খবর