ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ভোটকেন্দ্র পরিদর্শনে ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম


  • আপলোড সময় : শনিবার ২০ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:২০ পিএম

চট্টগ্রাম প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকারি ছুটির দিনেও চট্টগ্রাম জেলার একাধিক ভোটকেন্দ্রে সরেজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শনিবার (২০ ডিসেম্বর) তিনি হাটহাজারী উপজেলার ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন। জেলা প্রশাসক কার্যালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে, ফতেপুর ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪,৮৪৫ জন এবং ফতেয়াবাদ ভোটকেন্দ্রে ৩,৫৪০ জন।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক ভোটগ্রহণ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটার উপস্থিতি, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জেলা প্রশাসক বলেন, “আমাদের কেবল ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করলেই হবে না। ভোটকেন্দ্রের প্রতি ভোটারদের আস্থা ফিরিয়ে আনতেও আমাদের কাজ করতে হবে।” তিনি উপস্থিত সকল কর্মকর্তাকে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শনে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ ত্রিপুরাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের এই সরেজমিন পরিদর্শন ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরাপত্তা ও সাধারণ ভোটারের আস্থা নিশ্চিত করার একটি উদ্যোগ হিসেবে ধরা হচ্ছে। তিনি বলেছেন, নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সকল সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্ব রয়েছে।

ছুটির দিনেও ভোটকেন্দ্র ঘুরে দেখা এই উদ্যোগ নির্বাচন কর্মকর্তাদের মধ্যে সতর্কতা এবং দায়িত্বশীলতার বার্তা দিয়েছে। জেলা প্রশাসক নিশ্চিত করেছেন যে, ভোটারদের উপস্থিতি এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার নিরবিচ্ছিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা হবে।

এ ধরনের সরেজমিন পরিদর্শন ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি ভোটারদের মধ্যে আস্থা ও বিশ্বাস ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলার সকল ভোটকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর