ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গোয়ালন্দ উপজেলা ও পৌর কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


  • আপলোড সময় : সোমবার ২২ ডিসেম্বর, ২০২৫ সময় : ৪:১১ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি .

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উপজেলা ও পৌর শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটির মাধ্যমে গোয়ালন্দ উপজেলায় কৃষকদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন দলীয় নেতৃবৃন্দ।

ঘোষিত কমিটিতে উপজেলা কৃষকদলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আবু বক্কার সিদ্দিক এবং সাধারণ সম্পাদক করা হয়েছে শহিদুল ইসলাম সহিদকে। একই সঙ্গে গোয়ালন্দ পৌর কৃষকদলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আলতাফ হোসেন এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আতিকুল ইসলাম বাবুকে।

রবিবার (২১ ডিসেম্বর) রাজবাড়ী জেলা কৃষকদলের আহ্বায়ক আইয়ুবুর রহমান আইয়ুব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ আলমগীর স্বাক্ষরিত এক প্যাডের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা কৃষকদলের কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইয়াকুব মন্ডল। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মোঃ তোফাজ্জল হোসেন তুফানকে। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ শরিফুল ইসলাম সিরাজ এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আলিমুজ্জামান খান। কোষাধ্যক্ষ পদে মোঃ মিজানুর রহমান মোস্তফা এবং দপ্তর সম্পাদক হিসেবে আশরাফুল ইসলাম মুরাদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে জেসমিন আক্তার, কৃষি বিপণন বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা ফকির, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ নাছির ব্যাপারী, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল মন্ডল, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মোশারফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রনক খান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে জাহিদ মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, গোয়ালন্দ পৌর কৃষকদলের কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সুলতান হোসেন লিখন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মঞ্জুর মৃধা। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোঃ আব্দুল মালেক ব্যাপারীকে এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ সোহাগ মিয়া। কোষাধ্যক্ষ পদে ইয়াকুব মোল্লা এবং দপ্তর সম্পাদক হিসেবে মোঃ ফারুক মিয়াকে মনোনীত করা হয়েছে।

পৌর কমিটিতে মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে সালমা বেগম, কৃষি বিপণন বিষয়ক সম্পাদক মোঃ সাইদ শেখ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাব্বির রানা, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আবু সামাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বাবু, ত্রাণ ও প্রণোদনা বিষয়ক সম্পাদক মোঃ নিরু চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মনির উদ্দিন এবং সাহিত্য বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ জিহাদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আবু বক্কার সিদ্দিক ও পৌর কৃষকদলের সভাপতি মোঃ আলতাফ হোসেন বলেন, জেলা কমিটির নেতৃবৃন্দ আমাদের যে দায়িত্ব দিয়েছেন তা আমরা নিষ্ঠার সঙ্গে পালন করবো। খুব শিগগিরই উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিট কমিটি গঠন করা হবে।

তারা আরও জানান, রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম’র হাতকে শক্তিশালী করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করা হবে।



এ সম্পর্কিত আরো খবর