ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,  ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় এসডিএফের উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


  • আপলোড সময় : সোমবার ২২ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:৫৫ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) জেলা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন।

কর্মশালায় এসডিএফের জেলা ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক আহমেদ তাকি তাহমিদ, জেলা কর্মকর্তা সৈয়দ আল মামুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বশার ভূইয়া, মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, গ্রাম সমিতির আহ্বায়ক পারভিন আক্তার ও রিয়া মণি সহ সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসডিএফ কর্তৃক গঠিত স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ৫০টি গ্রাম সমিতির আহ্বায়কগণ দিনব্যাপী কর্মশালায় অংশ নেন। কর্মশালায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টি বিষয়ক খাদ্য উৎপাদন ও গ্রহণ বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি এবং অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়ন করে সুষ্ঠু খাদ্য উৎপাদন ও সঠিক পুষ্টি গ্রহণ নিশ্চিত করা।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর