ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি অফিসে জবাবদিহি নিশ্চিতে ডিজিটাল হাজিরার নির্দেশ ৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব

জামায়াত দেশে শান্তি চায়নি কখনো: মোমিন মেহেদী


  • আপলোড সময় : শনিবার ২৭ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:০৩ পিএম

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, একাত্তরের পরবর্তী সময় থেকে শুরু করে চব্বিশের পরবর্তী সময়ে জামায়াতের কর্মকাণ্ড প্রমাণ করে তারা দেশে কখনোই শান্তি চায়নি। দেশের শান্তির জন্য কাজ না করে তারা একের পর এক জোটের নামে মানুষের মন বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা আদায়ের চেষ্টা করেছে বলে তিনি উল্লেখ করেন।

২৬ ডিসেম্বর বেলা ১১টায় ৩৩ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘আসন্ন নির্বাচন নাকি প্রহসন’ শীর্ষক আলোচনা সভায় মোমিন মেহেদী এসব কথা বলেন। তিনি আরো বলেন, “নির্মম হলেও সত্যি যে, জামায়াত ও শিবির একাত্তরের পথেই হাঁটছে। তারা রাজনৈতিক সুবিধার জন্য নিজেদের দলীয় ও সমমনা নেতাদের পাশাপাশি বিভিন্ন দলের নেতাকর্মীকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করছে।”

তিনি জানান, একের পর এক সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও দলবাজির ঘটনার পেছনে তাদের ইন্ধন পাওয়া গেছে। জামায়াত গণমাধ্যমের প্রতি সবচেয়ে বেশি বিরক্ত এবং অবৈধভাবে ক্ষমতায় আসা শিবির নেতারা এখন গণমাধ্যমের ভবন পুড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছে। তাই প্রকৃত দেশপ্রেমিকদের এগিয়ে এসে এ ধরনের শক্তির মোকাবিলা করতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা, সদস্য শাহিনা খান, অরবিন্দ দেবনাথ প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ আরো জানান, নতুনধারা বাংলাদেশ এনডিবি ১২ বছর ধরে রাজপথে থেকে ছাত্র, যুব ও জনতার কল্যাণে কাজ করে যাচ্ছে। ২০১২ সালের ৩০ ডিসেম্বর রেডর‍্যালির মাধ্যমে আত্মপ্রকাশের পর থেকে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে তারা এগিয়ে চলছে। তিনবার নিবন্ধনের শর্ত পূরণ করেও নিবন্ধন না পাওয়া তাদের চিন্তার বিষয় নয়।

নেতৃবৃন্দ বলেন, নতুনধারা দেশের মানুষের ভালোবাসায় রাজনীতি করবে এবং কখনোই এক আসনের জন্য বড় দলের কাছে মাথা নত করবে না। তারা অতীতের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। অনেকেই বলে আগে এমপি হবো তারপর রাজনীতি করবো, কিন্তু ইতিহাস প্রমাণ করেছে ছোট দলের বড় নেতারাও জনগণের কল্যাণে কাজ করতে পারেননি।


এ সম্পর্কিত আরো খবর