ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ফরিদপুরে বহিরাগত হামলায় জেমসের কনসার্ট বাতিল


  • আপলোড সময় : শনিবার ২৭ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৩৫ পিএম

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত জেমসের কনসার্ট পণ্ড হয়েছে। শুক্রবার রাতে বহিরাগতদের ইটপাটকেল নিক্ষেপের কারণে কনসার্ট বাতিল করতে হয়। দুই দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে এই ভয়াবহ ঘটনার সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপস্থাপক ও শিল্পী শ্রাবণ্য তৌহিদা। প্রথম আলোকে তিনি বলেন, অনুষ্ঠান চলাকালীন সুন্দর পরিবেশে আচমকা হঠাৎ আতঙ্কের সৃষ্টি হয়, যা মনের গভীরে কালো দাগ রেখেছে।

অনুষ্ঠানের প্রথম দিনে ব্যান্ড ওয়ারফেজ পরিবেশন করেছিল। দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ ছিলেন নগরবাউল খ্যাত জেমস। কনসার্ট শুরুর আগেই বহিরাগতদের চিৎকার-চেঁচামেচি শুরু হয়। আয়োজক কমিটি বারবার শান্ত থাকার নির্দেশ দিলেও কিছু লোক দেয়াল ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। ইটপাটকেল ছোড়ার ফলে অনুষ্ঠান তৎক্ষণাত বন্ধ করে দেওয়া হয়।

শ্রাবণ্য জানান, তিনি মঞ্চে র‍্যাফেল ড্র পরিচালনা করছিলেন। হঠাৎ একটি বড় ইট তার সামনে এসে পড়ে। তাঁকে দ্রুত নিরাপদ স্থানে নেওয়া হয়। তরুণরা বহিরাগতদের থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে সবাই আতঙ্কিত হয়।

তিনি বলেন, ‘দীর্ঘ উপস্থাপক জীবনে এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি। এটা আমার জীবনের ভয়াবহ ঘটনা। আমরা বাংলাদেশকে ভালোবাসি, তাই এ ধরনের ঘটনার কোন সমর্থন হয় না।’

আয়োজকরা নিরাপত্তায় কোনও ঘাটতি করেননি বলে জানিয়ে শ্রাবণ্য বলেন, ‘স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজনটি খুব রঙিন ছিল। প্রথম দিন অনুষ্ঠানও ছিল সফল। কিন্তু দ্বিতীয় দিনে যা ঘটলো তা দুঃখজনক।’

প্রায় ১৫ হাজার মানুষ অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করছিল বলে শ্রাবণ্য জানান। ওই বিশৃঙ্খলায় ১৫-২০ জন শিক্ষার্থী আহত হয়, অনেকের মাথায় গুরুতর আঘাত লাগে। তিন ঘণ্টা বিভ্রান্তি ও আতঙ্কের মধ্যে সবাই সেখানে দাঁড়িয়ে ছিল। অবশেষে আয়োজকরা কঠিন সিদ্ধান্ত নিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়।

শ্রাবণ্য বলেন, ‘অর্থ কখনোই মানসিক ক্ষত সারাতে পারে না। আহতদের কষ্টের মুল্য টাকা দিয়ে শোধ করা যায় না। যারা ভালোবাসা, আশা ও সংগীতের টানে এসেছিলেন, তাদেরকে কেবল ভয় আর বিষণ্নতা নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। এটা সত্যিই হৃদয়বিদারক।’


এ সম্পর্কিত আরো খবর