ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

হাদি হত্যার বিচার দাবি

ইনকিলাব মঞ্চের অবরোধে অচল শাহবাগ


হাদি হত্যার বিচার দাবি

  • আপলোড সময় : রবিবার ২৮ ডিসেম্বর, ২০২৫ সময় : ৪:২২ পিএম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে শাহবাগসহ আশপাশের এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়। তবে জরুরি সেবার কথা বিবেচনায় রেখে অ্যাম্বুলেন্স চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে।

দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা দলে দলে শাহবাগে জড়ো হতে শুরু করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো শাহবাগ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। অবরোধ কর্মসূচিকে ঘিরে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ মোড় ও এর আশপাশের সড়ক।

অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা ‘এ লড়াইয়ে জিতবে কারা, হাদির সৈনিকেরা’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ-ইনসাফ’ এবং ‘তুমিও জানো, আমিও জানি, শাহবাগীরা হিন্দুস্তানি’সহ বিভিন্ন স্লোগান দেন। এসব স্লোগানে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি এবং আন্দোলনের দৃঢ়তা প্রকাশ পায়।

এর আগে ইনকিলাব মঞ্চ রোববার দুপুর ২টা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়। শনিবার রাতে শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন। তিনি বলেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং কর্মসূচি আরও কঠোর করা হবে।

পরবর্তীতে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে জানানো হয়, ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনা করে রোববার দুপুর ২টা থেকে ঢাকাসহ দেশের আট বিভাগে একযোগে অবরোধ কর্মসূচি পালন করা হবে।

অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে চলাচলকারী যানবাহনগুলো বিকল্প সড়ক ব্যবহার করতে বাধ্য হয়। এতে আশপাশের এলাকাগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। তবে আন্দোলনকারীরা জানান, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং জরুরি সেবা যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে তারা সচেতন।

হাদি হত্যাকাণ্ডের পর থেকেই ইনকিলাব মঞ্চ ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। সংগঠনের নেতারা বলছেন, হত্যাকাণ্ডের মূল অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সন্ধ্যা পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর