ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি

নড়াইলের লোহাগড়ার মিঠাপুরে উন্নয়ন মেলা অনুষ্ঠিত


  • আপলোড সময় : রবিবার ২৮ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৪৩ পিএম

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। এটি রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) বাস্তবায়ন এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরুতে “৩৬ শে জুলাইয়ের স্বপ্ন: নতুন বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন নলদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন মোল্যা।

বক্তৃতায় অংশ নেন আরআরএফ এর পাজারখালী শাখার ব্যবস্থাপক শুভংকর বিশ্বাস, উপজেলা সমন্বয়কারী মো. আবুল হাশেম, সহকারী উপজেলা সমন্বয়কারী সোহেলী মন্ডল, স্বাস্থ্য কর্মকর্তা নাজরিন নাহার, মিঠাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইয়াকুব মোল্যা, নলদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিয়ার রহমান মোল্যা, লোহাগড়া উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মো. আশরাফুল বিশ্বাস, নলদী ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জান্নাতুল বিশ্বাসসহ আরও অনেকে।

সেমিনারে বক্তারা মাদক ও বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন এবং এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচজনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মানিত ব্যক্তিরা হলেন—হেমায়েত হোসেন মোল্যা, মশিয়ার রহমান মোল্যা, ইয়াকুব মোল্যা, আশরাফুল বিশ্বাস ও জান্নাতুল বিশ্বাস।

সেমিনার শেষে অতিথিরা উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। উন্নয়ন মেলায় বিভিন্ন ধরনের তথ্য ও পরিষেবা প্রদর্শনের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর