ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ৬ জন

ঈশ্বরদীসহ পাবনার ৫ আসনে লড়তে চান ৩২ প্রার্থী


  • আপলোড সময় : বুধবার ৩১ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৩৯ পিএম

এসএমএম,কামরুজ্জামান, ঈশ্বরদী ।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পাবনার ৫টি আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাবনার ৫টি সংসদীয় আসনে ৩২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন । সোমবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নি কর্মকর্তা এবং জেলার ঈশ্বরদীসহ অন্যান্য উপজেলাস্থ সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।

প্রতিদ্বন্দ্বী ইচ্ছুক প্রার্থীদের মধ্যে পাবনা-১ আসনে ৭ জন, পাবনা-২ আসনে ৫ জন, পাবনা-৩ আসনে ৮ জন, পাবনা-৪ আসনে ৮ জন এবং পাবনা-৫ আসনে ৪ জন রয়েছে। এর মধ্যে বিএনপির ৫ জন, জামায়াতে ইসলামীর ৫ জন, ইসলামী আন্দোলনের ৫ জন, জাতীয় পার্টির ৩ জন, গণফোরামের ২ জন, গণঅধিকার পরিষদের ১ জন, সুপ্রিম পার্টির ১ জন, এবি পার্টির ১ জন, সিপিবির ১ জন, নাগরিক ঐক্যের ১ জন এবং ৭ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এদের মধ্যে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে হাবিবুর রহমান হাবিব (বিএনপি), আবু তালেব মন্ডল (জামায়াত), সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার (স্বতন্ত্র বিএনপি), পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু (স্বতন্ত্র বিএনপি), সাইফুল আজাদ মুল্লিক,বিপ্লব (জাতীয় পার্টি), আনোয়ার শাহ (ইসলামী আন্দোলন), সোহাগ হোসেন (সিপিবি) এবং শাহনাজ হক (নাগরিক ঐক্য)। এদর মধ্যে সিরাজুল ইসলাম সরদারের পক্ষে পাবনা জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরদার,ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আনজাম হোসেন ডন,সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু,সাংগঠনিক সম্পাদক এটিএম,আব্দুস সাত্তার বিশ্বাস ও দর্পন সরদার ঈশ্বরদীস্থ সহকারী রিটার্নিং অফিসার ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমানের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। জাকারিয়া পিন্টুর পক্ষে ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথা,বিএনপি নেতা এসএম,ফজলুর রহমান,আক্কাস আলী,আনোয়ার হোসেন জনি ও হাবিবুর রহমান হাবিবের পক্ষে সাবেক পৌর মেয়র মকলেছুর রহমান বাবলু,মাহবুবুর রহমান পলাশ,জিয়াউল ইসলাম সন্টু,আজমল হোসেন সুজন ও রফিকুল ইসলাম রকি মনোনয়ন পত্র জমাদেন। পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ): ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (জামায়াত), ভিপি শামসুর রহমান (বিএনপি), খায়রুন নাহার খানম (স্বতন্ত্র-বিএনপি), অধ্যাপক আবু সাইয়িদ (স্বতন্ত্র), আব্দুল গনি (ইসলামী আন্দোলন) , হাজী ইউনুছ আলী (স্বতন্ত্র-বিএনপি) এবং মাসুদুল হক (স্বতন্ত্র-বিদ্রোহী)। পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ): এ কে এম সেলিম রেজা হাবিব (বিএনপি), হেসাব উদ্দিন (জামায়াত), আফজাল হোসেন খান কাসেমী (ইসলামী আন্দোলন), মেহেদী হাসান রুবেল (জাতীয় পার্টি) এবং নাসির উদ্দিন (গণফোরাম)। পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর): হাসান জাফির তুহিন (বিএনপি), আলী আছগার (জামায়াত), কে এম আনোয়ার (স্বতন্ত্র-বিএনপি), মাহবুবুর রহমান জয় চৌধুরী (সুপ্রিম পার্টি), মীর নাদিম মোহাম্মদ ডাবলু (জাতীয় পার্টি), হাসানুল ইসলাম রাজা (গণঅধিকার), সরদার আশা পারভেজ (গণফোরাম) এবং আব্দুল খালেক (ইসলামী আন্দোলন) পাবনা-৫ (সদর): ইকবাল হোসাইন (জামায়াত), মোঃ শামসুর রহমান শিমুল বিশ্বাস (বিএনপি), নাজমুল হোসেন (ইসলামী আন্দোলন) এবং আব্দুল মজিদ মোল্লা (এবি পার্টি)। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিএনপির বিদ্রোহী রয়েছেন ৬ জন। এর মধ্যে পাবনা-১ আসনে ৩ জন, পাবনা-৩ আসনে ১ জন এবং পাবনা-৪ আসনে ২ জন। এছাড়াও পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী হয়েছেন একজন।

পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু জানান, কেবলমাত্র আজকে জমা দেওয়া হয়েছে। যারা বিদ্রোহ হয়েছেন তাদের সঙ্গে আমরা আগামীকাল থেকে বসে সমাধানের চেষ্টা করবো। আশা করি কেন্দ্রীয় নির্দেশনায় বিদ্রোহী প্রত্যাহার করে নেবেন। তানাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পাবনার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট করতে নির্দেশনা পেয়েছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর