ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

বিভিন্ন নেতার শোক প্রকাশ

ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত


  • আপলোড সময় : বুধবার ৩১ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৫৪ পিএম

ঈশ্বরদী (পাবনা ) প্রতিনিধি 

বাংলাদেশের প্রথম তিনবারের সফল নারী প্রধানমন্ত্রী,গণতন্ত্রন্ত্রকামী আপোসহীন নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়ে  পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) এলাকার বিএনপিসহ সকল শ্রেণীপেশার বিভিন্ন বয়সী নারী পুরুষ। এ ঘটনায় বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার ও বিএনপি নেতা জাকারিয়া পিন্টুসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ,অন্যান্য রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনের অংশ হিসেবে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির উদ্যোগে বুধবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখা হয়। ফলে ওষুধের দোকান, মাছ ও কাঁচামালের বাজার ছাড়া উপজেলার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু জানান, বাদ আসর স্থানীয় বাস টার্মিনালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার  তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। 

জানাজা পড়ান রেলগেট মসজিদের পেশ ঈমাম মাওলানা শাহজালাল এবং বক্তব্য দেন, বিএনপিনেতা সামসুদ্দিন আহমেদ মালিথা, বিএনপিনেতা জাকারিয়া পিন্ট ও আনোয়ার হোসেন জনি। এর আগে বাদ জোহর ঈশ্বরদী-আটঘরিয়ার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে গতকাল ৩০ ডিসেম্বর সকাল ছয়টায় বেগম খালেদা জিয়ার শেষ নিশ্বাস ত্যাগ করার পর থেকে ঢাকায় অনুষ্ঠিত জানাজা ও দাফন সম্পন্নের পর পর্যন্ত ঈশ্বরদীসহ নিকটস্থ এলাকার বাড়িতে বাড়িকত শোকে কাতর  নারীরাও টেলিভিশন খুলে দৃশ্য দেখেন এবং নানা প্রকার প্রশংসা মূলক কর্মকান্ডের দিক নিয়ে আলোচনা করেন।





এ সম্পর্কিত আরো খবর