রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিবর্তিত উদ্বোধন ৩জানুয়ারি। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও ৩১ডিসেম্বর বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণার কারণে মেলার উদ্বোধন ১জানুয়ারির পরিবর্তে ৩জানুয়ারি করা হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুারোর সচিব তরফদার সোহেল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে পূর্বাচল উপশহরের ৪নম্বর সেক্টরের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে(বিবিসিএফইসি) এ মেলা বসছে। আগামী ৩জানুয়ারি সকাল ১০টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মেলার উদ্বোধন করবেন। ২০২২ সাল থেকে পূর্বাচলের এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে।