ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

১২ জেলায় শীতের তীব্রতা, ঘন কুয়াশার সতর্কতা


  • আপলোড সময় : সোমবার ০৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৩:৪৪ পিএম

অনলাইন রিপোর্টার

সারা দেশ শীতের কবলে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে ১২টি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। সংস্থাটি জানিয়েছে, ঘন কুয়াশার কারণে বিমান, নৌ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

সোমবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যান্য অঞ্চলেও শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সকাল ৯টা পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় যাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

তাপমাত্রার বিষয়ে জানানো হয়েছে, রাত ও দিনের আপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি সারা দেশে অব্যাহত থাকবে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ সকাল ৬টায় পাবনার ঈশ্বরদীতে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, শৈত্যপ্রবাহের কারণে মানুষকে বিশেষ সতর্ক থাকতে হবে।

এদিকে, কুয়াশার কারণে গরম কাপড় এবং অতিরিক্ত সেবনের মাধ্যমে শীতের প্রতিক্রিয়া মোকাবিলা করার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে শীতের তীব্রতা কিছুটা কমলেও মৃদু শৈত্যপ্রবাহ কিছু জেলায় চলতে পারে।

শীতের এই সময় ভোরের দিকে বাইরে বের হওয়া বয়স্ক ও শিশুসহ সংবেদনশীল মানুষদের জন্য বিপজ্জনক হতে পারে। তাই তারা স্বাস্থ্য সুরক্ষা ও গরম কাপড় ব্যবহার করার নির্দেশনা মেনে চলবেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর