ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নড়াইলে গভীর রাতে সশস্ত্র ডাকাতি, মোটরসাইকেল-স্বর্ণ ও টাকা লুট


  • আপলোড সময় : বুধবার ০৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৪৪ পিএম

নড়াইলের কালিয়া পৌরসভায় গত মঙ্গলবার (৬ জানুয়ারি) গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে একদল ডাকাত মোটরসাইকেল, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে কার্তিকপুর গ্রামের মৃত দলিল উদ্দিন খানের ছেলে ইদ্রিস আলী খানের বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ জনের সশস্ত্র ডাকাত দল হঠাৎ বাড়িতে প্রবেশ করে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন কক্ষ তল্লাশি চালিয়ে তারা একটি ইয়ামাহা এফজেডএস ভার্সন থ্রি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: নড়াইল-ল-১১-৪৬৫১), চার আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

ডাকাতির পর পরিবারের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। এ খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। এলাকাবাসী অভিযোগ করেন, সম্প্রতি চুরি ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগী পরিবারের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।


এ সম্পর্কিত আরো খবর