ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গোয়ালন্দ ক্রিকেট প্রিমিয়ার লীগের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:৩৬ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গোয়ালন্দ ক্রিকেট প্রিমিয়ার লিগ-২০২৬ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টায় রোকন উদ্দিন প্লাজায় অবস্থিত গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে এ নিলাম অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের আয়োজক গোয়ালন্দ ক্রিকেট একাদশ।

নিলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, যিনি শুভ উদ্বোধন করেন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবলু, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, মুক্তি সংঘের সভাপতি মনোয়ার হোসেন মনোসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন ক্লাব কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

জাঁকজমকপূর্ণ এ নিলামে মুন্নাফ মিয়া স্মৃতি সংসদ, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন, তোয়া মাল্টিমিডিয়া, দুরন্ত একাদশ, মৃধা স্পীড ফায়ার্স ও ইয়াং রেঞ্জার্স বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৮৫ জন ক্রিকেট খেলোয়াড়কে বিভিন্ন দামে নিজ দলে অধিগ্রহণ করে।

আইকন প্লেয়ার হিসেবে সর্বোচ্চ দামে ইয়াং রেঞ্জার্স শাকিল শেখকে ক্রয় করেছে। দ্বিতীয় সর্বোচ্চ দামে দুরন্ত একাদশের হয়ে এপি আকাশ এবং তৃতীয় সর্বোচ্চ দামে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের হয়ে সুলতান মাহমুদ সবুজ অধিগ্রহণ করা হয়েছে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মোঃ সুমন শেখ জানান, আগামী ১০ জানুয়ারি শনিবার সন্ধ্যায় গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে তিনটি ক্যাটাগরিতে সর্বনিম্ন ৮ হাজার টাকায় ১০ থেকে ১২ জন খেলোয়াড় কিনতে পারবে। খেলাগুলো ৬ দলের অংশগ্রহণে লীগ ভিত্তিতে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টটি গোয়ালন্দে ক্রিকেট খেলার উন্নয়নে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে, যা এলাকার যুবক ও খেলোয়াড়দের জন্য একটি বড় মঞ্চ তৈরি করবে।


আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর