ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বোরহানউদ্দিনে ৯৫০ ইয়াবাসহ ডিলার আটক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:২৫ পিএম

ভোলা প্রতিনিধি: 

ভোলার বোরহানউদ্দিনে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ওমর আলী (২৭)। তিনি চরফ্যাশন পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফ্যাশন এলাকার মৃত মোঃ শাহজাহানের ছেলে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারের বিসমিল্লাহ হোটেলের পেছনের একটি কেবিনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান (মনির)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের উপস্থিতিতে আটক ব্যক্তির দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান (মনির) জানান, ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ওমর আলীর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান (মনির) যোগদানের পর থেকেই বোরহানউদ্দিন থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে এলাকাবাসী ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।


এ সম্পর্কিত আরো খবর