ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিজেপি ইংরেজদের দালাল ও ফ্যাসিস্ট : রূপাঞ্জনা মিত্র


  • আপলোড সময় : শনিবার ১০ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:১৩ পিএম

কলকাতার অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে ‘ইংরেজদের দালাল’ এবং ‘ফ্যাসিস্ট’ বলে তীব্র সমালোচনা করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি গুজরাট গণহত্যার স্মরণ করিয়ে দিয়ে বিজেপিকে ধর্মের নামে বিভাজন সৃষ্টির দায়ী করেছেন।

রূপাঞ্জনা বলেন, “আপনাদের গুজরাট গণহত্যার কথা কেউ ভুলে যায়নি। ধর্মের নামে তথাকথিত ‘কল্যাটারাল ড্যামেজ’ ঘটিয়ে আপনাদের রক্তমাখা মুখ আজ দিল্লির ‘সিরতাজ’ হয়ে বসেছে।” তিনি আরো বলেন, বাংলার মানুষ মানবিক, দায়িত্বশীল এবং সব ধর্ম, বর্ণ ও ভাষাভাষীর সঙ্গে সহাবস্থান করে। তাই বাংলার মানুষ দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের কর্তব্য পালন করে।

তিনি ব্রিটিশ আমলের বিভাজন রাজনীতির সঙ্গে বিজেপির বর্তমান রাজনীতিকে তুলনা করে বলেন, বিজেপি শুধু ত্রাস সৃষ্টি করে যাতে বিভাজন রাজনীতি আরও মজবুত হয়। রূপাঞ্জনা তাদের ‘স্যাডিস্ট ও ফ্যাসিস্ট’ হিসেবে আখ্যায়িত করে তীব্র ধিক্কার জানান।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় রূপাঞ্জনা আগে বিজেপির সদস্য ছিলেন, বর্তমানে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, বিজেপি তৃণমূলের নির্বাচনী কৌশল ও প্রার্থী তালিকা হাতিয়ে নিতেই এই অভিযান চালাচ্ছে। এই অভিযোগের প্রতিবাদে ৯ জানুয়ারি মুখ্যমন্ত্রী ও টালিউড তারকাদের নেতৃত্বে যাদবপুর থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়। সেই প্রেক্ষিতে রূপাঞ্জনা মিত্র বিজেপির বিরুদ্ধে এই মন্তব্য করেন।.

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর