কুড়িগ্রাম প্রতিনিধি / : 126
দেশের দরিদ্র, এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে শীতের সময় শীতবস্ত্র বিতরণ করাকে সমাজসেবার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ মনে করেন অনেকেই। এভাবেই কুড়িগ্রামের ভোগডাঙ্গায় শনিবার বিকেলে ৩০০ জন এতিম, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উত্তর কুমরপুর যুব সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে এবং ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গনী মিয়ার নিজ অর্থায়নে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম আশরাফুল হক রুবেল। এছাড়া উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুবদলের সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম রানা, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আহাম্মদ হোসাইন, আমির হোসেন, যুবদল নেতা এরশাদ আলী, সাজেদুল ইসলাম সুজন, জিটিভি কুড়িগ্রাম প্রতিনিধি মিজানুর রহমান, সেচ্ছাসেবক নেতা ফকরুল ইসলাম, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, মিলন রানা ও অন্যান্য সহযোগী নেতৃবৃন্দ।
আব্দুল গনী মিয়া বলেন, “আমি সমাজের অবহেলিত ও নিপীড়িত মানুষের জন্য কাজ করতে চাই। আমার পাশে থেকে সহযোগিতা করবেন বলে আমি আশা রাখি।” তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শীতবস্ত্র পেয়ে অসহায় ও এতিমরা আনন্দ প্রকাশ করে, তাদের ধন্যবাদ জানায় আয়োজক ও দাতাদের প্রতি। স্থানীয়রা বলেন, এই ধরনের উদ্যোগ তাদের জীবনে নতুন শক্তি যোগায় এবং শীতের কষ্ট অনেকটা কমায়।
আকাশজমিন / আরআর