ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

তারেক রহমানের বার্তা: জনগণের পাশে দাঁড়াতে হবে—শ্যামা ওবায়েদ


  • আপলোড সময় : রবিবার ১১ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:৩৯ পিএম

নড়াইল প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, তারেক রহমানের বার্তা হলো জনগণের পাশে দাঁড়াতে হবে এবং জনগণের সঙ্গে থাকতে হবে। বিএনপির মূলনীতি হলো জনগণের সেবায় নিয়োজিত থাকা।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আবুল বাশার শিকদারের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নড়াইলের নড়াগাতী থানার সি.এম.বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শ্যামা ওবায়েদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সকল দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে ভোট অনুষ্ঠিত হবে। সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একজন নির্লোভ মানুষ। তিনি আজীবন দেশের গণতন্ত্র উত্তোরণ ও মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে সংগ্রাম করে গেছেন। বিএনপি ক্ষমতায় এলে জনগণের জন্য কাজ হয়, এলাকার উন্নয়ন হয় এবং দেশের অর্থ বিদেশে পাচার হয় না। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মরহুম আবুল বাশার শিকদারের পুত্র মুফতী আনিসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম (মনা), গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান, পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যক্ষ সুকেশ সাহা, গ্রীন ফোর্স বাংলাদেশের সদস্য মিকাইল রহমান, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল কবির প্রমুখ।

স্মরণসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আবুল বাশার শিকদার ১৯৭৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।


এ সম্পর্কিত আরো খবর