ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

টাঙ্গাইলের ভূঞাপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প


  • আপলোড সময় : বুধবার ১৪ জানুয়ারী, ২০২৬ সময় : ৫:৫৪ পিএম

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার শালদাইর এলাকায় ডা. নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ কর্মসূচিতে এলাকার শতাধিক সাধারণ রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

মেডিক্যাল ক্যাম্পে শিশু, নারী, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসা নিতে আসেন। দীর্ঘদিন ধরে নানা ধরনের শারীরিক সমস্যায় ভোগা রোগীরা এখানে বিনা খরচে চিকিৎসক দেখানোর সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। অনেকেই নিয়মিত চিকিৎসা গ্রহণে আর্থিক অসচ্ছলতার কথা জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা।

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. নুরুল ইসলাম ফাউন্ডেশনের কর্ণধার অধ্যাপক ডা. নুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গোবিন্দাসি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিরা মানবিক এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মেডিক্যাল ক্যাম্পে চারজন অভিজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন। তারা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন করা হয় এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, সর্দি-কাশি, জ্বর, পেটের সমস্যা ও সাধারণ শারীরিক অসুস্থতায় ভোগা রোগীরা এখানে চিকিৎসাসেবা নেন।

অনেক রোগী জানান, গ্রামাঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে সহজে যাওয়ার সুযোগ না থাকায় তারা নিয়মিত চিকিৎসা থেকে বঞ্চিত হন। ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ পেয়ে তারা উপকৃত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত আয়োজনের দাবি জানান।

আয়োজকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করা জরুরি। সে লক্ষ্যে ডা. নুরুল ইসলাম ফাউন্ডেশন নিয়মিতভাবে ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতেও দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে করে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


এ সম্পর্কিত আরো খবর