ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

প্রতিষেধক সংকট

তাড়াশে শিয়ালের কামড়ে আহত ৪


  • আপলোড সময় : বুধবার ১৪ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:০৮ পিএম

 সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর সদরের হাসপাতাল এলাকায় শিয়ালের কামড়ে চার ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন—মোক্তার হোসেন (৪৫), মো. আদনান হোসেন (২২), নিহাল আহসান (২০) ও আবির আহম্মেদ (২৩)। মো. আদনান হোসেন সিরাজগঞ্জ থেকে খেজুরের রস খেতে আসা ছিলেন।

এছাড়া, তাড়াশ উপজেলা এলাকায় গত দেড় মাসে প্রায় ১৪ জন শিয়ালের কামড়ে আহত হয়েছেন। কিন্তু স্থানীয় হাসপাতাল ও পৌরসভায় শিয়াল বা কুকুরের কামড়ের জন্য প্রয়োজনীয় প্রতিষেধক সরবরাহ বন্ধ থাকায় আক্রান্ত দরিদ্ররা সমস্যায় পড়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এরফান আহম্মেদ জানান, বর্তমানে বিনামূল্যের প্রতিষেধক সরবরাহ বন্ধ রয়েছে। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে সরকারিভাবে প্রতিষেধক কেনার ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে শিয়ালের উপদ্রব বেড়ে যাওয়ায় বাড়িতে প্রবেশ করে ও চলমান পথচারীদের কামড়ে দেয়ার ঘটনায় এলাকায় শিয়াল আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা নিরাপত্তার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর