ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় আড়াই লাখ কোটি টাকার ৩টি মেট্রোরেল প্রকল্প অনুমোদন র‍্যাব বিলুপ্ত করে এসআরবি নামে নতুন বাহিনী যাত্রা শুরু একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী ১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে: মাহদী আমিন সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র


  • আপলোড সময় : বুধবার ১৪ জানুয়ারী, ২০২৬ সময় : ৯:৫৪ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে নিজেদের গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির এক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বার্তাসংস্থা রয়টার্সকে তথ্য জানিয়েছেন। এরআগে ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তারা পাল্টা হামলা চালাবেন।

তার হুমকির পরই জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে। প্রথমে জানা যায়, কাতারের দোহায় অবস্থিত মার্কিনিদের সবচেয়ে বড় ঘাঁটি আল-উদেইদ থেকে কিছু সেনাকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখন শোনা যাচ্ছে, অন্যান্য ঘাঁটি থেকেও সরছে সেনা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যত ঘাঁটি আছে এরমধ্যে আল-উদেইদ সবচেয়ে বড়। সেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা থাকেন।

গত বছর জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ হয়। ওই সময় এতে যোগ দেয় যুক্তরাষ্ট্র। তারা ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে বাঙ্কার ব্লাস্টার বোমা ছোড়ে। হামলার আগেও আল-উদেইদ ঘাঁটি থেকে নিজেদের কিছু সেনাকে সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইরান। যদিও এটি খুবই সীমিত হামলা ছিল।

এরআগে ২০২০ সালে বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার জেরে ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছিল ইরান। ওই সময় ইরানি সেনারা ভুলবশত একটি যাত্রীবাহী বিমানও ভূপাতিত করেছিল।

সূত্র: রয়টার্স


এ সম্পর্কিত আরো খবর