ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

প্রবাসী ভোটে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলল বিএনপি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৪:৩৮ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ পোস্টাল ব্যালট প্রণয়ন, প্রেরণ ও ব্যবহারের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, এসব অনিয়ম নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে এবং এতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে তাদের ধারণা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে পোস্টাল ব্যালট ব্যবস্থাটি প্রথমবার চালু করা হয়েছে। ফলে কিছু সীমাবদ্ধতা বা ভুলভ্রান্তি হতে পারে, তবে যেসব অভিযোগ সামনে আসছে, তা গুরুতর এবং গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, কোনো কোনো বাসায় একসঙ্গে ২০০ থেকে ৩০০টি পোস্টাল ব্যালট পাওয়া গেছে। কোথাও কোথাও ব্যালট জব্দ করা হয়েছে, আবার কিছু এলাকায় ভোটগ্রহণ শুরু হয়ে গেছে বলেও অভিযোগ উঠেছে। এমনকি এমন ঘটনাও সামনে এসেছে, যেখানে একজনের নামে পাঠানো ব্যালট অন্য কেউ গ্রহণ করেছে।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, কোন প্রক্রিয়ায় প্রবাসীদের কাছে ব্যালট পাঠানো হয়েছে, তারা কীভাবে ভোট দেবেন, কোথায় স্ক্যান করবেন এবং এক জায়গায় বিপুলসংখ্যক ব্যালট পাওয়া গেলে তার দায় কার—এসব বিষয়ে নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। তিনি জানান, বৈঠকে নির্বাচন কমিশন এসব বিষয় বিবেচনায় নিয়ে ব্যাখ্যা দেওয়ার আশ্বাস দিয়েছে এবং প্রয়োজনে আজই তা দিতে পারে বলে জানিয়েছে।

আচরণবিধি সংক্রান্ত আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভোটার অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে ভোটার স্লিপে ভোটারের নম্বরের পাশাপাশি প্রার্থীর নাম ও প্রতীক থাকা জরুরি। বর্তমানে আচরণবিধিতে ভোটার স্লিপে কোনো দলের নাম বা প্রার্থীর ছবি না দেওয়ার বিধান রয়েছে, যা পুনর্বিবেচনার দাবি রাখে। নির্বাচন কমিশন চাইলে নিজেরাই এই বিধান পরিবর্তন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ভোটার স্লিপ দেওয়া মানেই ভোটে প্রভাব বিস্তার নয়। ভোটার নিজেই সিদ্ধান্ত নেবে কাকে ভোট দেবে। নির্বাচনকে অযথা জটিল না করে ভোটারদের সহযোগিতা করাই কমিশনের দায়িত্ব।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, অতীতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের অনুরোধে দলের চেয়ারম্যান তারেক রহমানের একটি সফর স্থগিত করা হয়েছিল, যা রাজনৈতিক প্রচার ছিল না। অথচ বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য ও কর্মকাণ্ডে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকলেও নির্বাচন কমিশনের নীরবতা বিএনপির নজরে এসেছে।

পোস্টাল ব্যালট ব্যবস্থার বিষয়ে একটি সুস্পষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রতিটি নির্বাচনী এলাকায় যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের নাম ও প্রতীকসহ যে সাধারণ ব্যালট ব্যবহার করা হয়, সেই একই ব্যালট সংশ্লিষ্ট এলাকার পোস্টাল ব্যালট হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এতে আলাদা আলাদা প্রতীকসংবলিত ব্যালট ছাপানোর প্রয়োজন হবে না এবং জটিলতাও কমবে। নির্বাচন কমিশন এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া এবং বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর