ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভিক্ষা করে জমানো ৮০ হাজার টাকা লুট, প্রতিবাদে বৃদ্ধাকে মারধর


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:৩০ পিএম

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মীরেরগ্রাম আশ্রয়ণ প্রকল্পে দীর্ঘ পাঁচ বছর ধরে ভিক্ষা করে জমানো ৮০ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে স্থানীয় মাদকসেবী মন্ডলসহ তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগকারী শিরিয়া বেগম (৬৫) জানান, গত তিন দিন আগে তার বসতঘর থেকে টাকা চুরি হয়। টাকা ফেরত চাইতে গেলে তাকে মারধর ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

শিরিয়া বেগম ৪০ বছর আগে স্বামী রাশেদ খানকে হারিয়ে একমাত্র মেয়েকে নিয়ে জীবিকার তাগিদে কাপড় বিক্রি করতেন। বয়সজনিত অসুস্থতার কারণে ৬ বছর আগে পেশা ছেড়ে দিতে হয় তাকে। পরে ভূমিহীন হয়ে আশ্রয় নেন গুচ্ছগ্রামে। ভিক্ষা করে ধীরে ধীরে টাকা জমাতে থাকেন, যা টাকার প্রয়োজনে ব্যবহার করতেন।

ভুক্তভোগী অভিযোগ করেন, প্রতিবেশী মন্ডল নামের এক ব্যক্তি মাদক ব্যবসা ও জুয়ার আসর চালায়। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা হলেও গুচ্ছগ্রামে ভাড়া নিয়ে বসবাস করছেন। তার ঘরে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসে, যেখানে বিভিন্ন এলাকার লোকজন অংশ নেয়। মন্ডলের সহযোগী উজ্জ্বল নামের একজন ব্যক্তি শিরিয়া বেগমকে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ করেন তিনি।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের প্রেক্ষিতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। অনেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর