ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

রূপগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সভা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:২২ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটের সফল আয়োজন ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতকরণে বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় নির্বাচন প্রক্রিয়া ও গণভোট সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির মিয়া। প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা দারিদ্র বিবেচনা অফিসার রবিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ, রূপগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি আনিসুর রহমান, মোস্তাক আহমেদ মোল্লা, আব্দুল বাতেন মিয়া, হাফেজ মাওলানা ওমর ফারুকসহ ইউনিয়নের সকল মেম্বার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।

সভায় বক্তারা ভোটার সচেতনতার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের ভবিষ্যত নির্ধারণে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ভোটারদের যেন কোন বিভ্রান্তি না থাকে এবং তারা তাদের ভোটাধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারে, সেজন্য তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়াও ভোটারদের ভোট কেন্দ্র ও ভোটাধিকার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। সভায় অংশগ্রহণকারীরা নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের আহ্বান জানান।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর