ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

কটিয়াদীতে জাতীয়তাবাদী যুবদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৪৩ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়ন শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৪ জানুয়ারি বুধবার রাতে উপজেলা যুবদলের দলীয় প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে বুলবুল হোসেন ভূঁইয়া ও সদস্য সচিব হিসেবে মোঃ মহন মিয়া দায়িত্ব পেয়েছেন। এছাড়া যুগ্ন আহ্বায়ক হিসেবে রয়েছেন সেলিম মিয়া, তাইজ উদ্দিন, দেলোয়ার, ছাইদুর রহমান, আলী হোসেন এবং বিল্লাল মিয়া।

অন্যান্য সদস্যরা হলেন মোঃ আনার মিয়া, মোঃ হোসেন মিয়া, মোঃ আনোয়ার মিয়া, মোঃ রবিন শাহ, মোঃ আমিন, মোঃ জিয়াউর রহমান ভূঁইয়া, মোঃ সোহাগ, মোঃ রাজন হোসেন, মোঃ মোবারক হোসেন, মোঃ জামান মিয়া, মোঃ জাকির হোসেন, রুবেল মিয়া, মোঃ টিটু মিয়া, মোঃ জহির, মোঃ জুয়েল মিয়া, মোঃ মোবারক মিয়া, মোঃ সালাউদ্দিন ভূঞা, মোঃ খোকন মিয়া, মোঃ সাদেক মিয়া, মোঃ রশিদ মিয়া, মোঃ মাসুম মিয়া ও ফিরোজ মিয়া।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কটিয়াদী উপজেলা যুবদলের আহবায়ক মাহাবুবুল আলম মাসুদ ও সদস্য সচিব রফিকুল ইসলাম সেতুর যৌথ স্বাক্ষরে ওই ইউনিয়ন যুবদলের সকল কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি আগামী ৯০ দিনের মধ্যে ৯টি ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত এই কমিটির মাধ্যমে কটিয়াদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর