ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি

সরিষাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৫০ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

সামাজিক সংগঠন সততা সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে আনুষ্ঠানিক পদযাত্রা উপলক্ষে ফরিদগঞ্জ বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি খান সোহেল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট মো. ফারুক হোসেন তপাদার। তিনি প্রধান বক্তৃতায় বলেন, মানুষের জীবনে তিনটি পরিচয় রয়েছে—জন্মগত পরিচয়, কর্মপরিচয় এবং মানবিক পরিচয়। তিনি মানবিক পরিচয়ের গুরুত্ব তুলে ধরে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা বিশেষভাবে উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের সুখ-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে বালিথুবা পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. ওমর ফারুক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল খানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করবে বলে আশা প্রকাশ করা হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর