ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

রূপগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ১৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:২৮ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো সড়কের মোড়ে ১৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এক নারীর ছিনতাইয়ের সময় ছুরিকাঘাত করা হয়, এবং পরবর্তীতে সেই ছিনতাইকারীকে গণপিটুনিতে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কাঞ্চন পৌরসভার ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল হোসেনের স্ত্রী গৃহবধূ আমেনা বেগম বাড়ি ফেরার পথে কেরাবো রাস্তার মোড়ে দুই-তিনজন ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আমেনা বেগম জোরে চিৎকার করতে থাকেন এবং এক ছিনতাইকারীকে যাপটে ধরেন। তখন ছিনতাইকারী ওই নারীর গলায় ছুরিকাঘাত করে।

আবার আমেনা মাটিতে লুটে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে ছিনতাইকারীকে গণপিটুনি দেয়। ঘটনাস্থলে ওই দলের এক অজ্ঞাত পরিচয় যুবক (২৫) মারা যায়। পরে আহত আমেনা বেগমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

স্থানীয়রা বলছেন, এসব ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে যাচ্ছে। তারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি জানান।

এই ঘটনায় এলাকায় শোক ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিরাজ করছে। নিহত নারীর পরিবার ও স্থানীয়রা তাদের সহানুভূতি জানিয়েছেন এবং দ্রুত বিচার দাবি করেছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর