ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন তৈমূর আলম খন্দকার


তৈমূর আলম খন্দকার খালেদা জিয়ার কবর জিয়ারত

  • আপলোড সময় : শনিবার ১৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:১৭ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

সিনিয়র আইনজীবী এড. তৈমূর আলম খন্দকার বিএনপি সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে উপস্থিত হয়ে তৈমূর আলম খন্দকার ও তার অনুগতরা কবর জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

এড. তৈমূর আলম খন্দকার খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা এবং জেলা বিএনপির সভাপতি ছিলেন। কবর জিয়ারতের সময় তিনি বলেন, “আমি বিএনপি থেকে বহিষ্কৃত। তারপরও একজন ব্যক্তির প্রতি শ্রদ্ধাবোধ, আনুগত্য এবং কৃতজ্ঞতা থাকে। বিএনপি এবং জনগণের সঙ্গে আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। পাশাপাশি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “খালেদা জিয়া যখন সুস্থ ছিলেন, তখন তিনি বিএনপির শীর্ষ নেতাদের জিজ্ঞেস করেছিলেন, ‘আমার তৈমূর কোথায়? তাকে কেন বহিষ্কৃত করা হলো?’ যদি চেয়ারপারসন এমন কথা বলেন, তাহলে আইনত আমার বহিষ্কার থাকা উচিৎ নয়। আমি যে অবস্থায় আছি, তাতে খালেদা জিয়ার প্রতি আমার কৃতজ্ঞতা অপরিসীম। দেশের নেত্রী খালেদা জিয়ার রেখে যাওয়া মার্কা ধানের শীষ প্রতীকে ভোট দেব।” কবর জিয়ারত শেষে তিনি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে দোয়া করেন এবং কর্মসূচি সমাপ্ত করেন।

প্রসঙ্গত, এড. তৈমূর আলম খন্দকার ২০২২ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের পর বিএনপি থেকে বহিষ্কৃত হন। পরে তিনি তৃণমূল বিএনপির মহাসচিব হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে অংশগ্রহণ করেন। বর্তমানে তৃণমূল বিএনপি থেকেও সরে গেছেন। জানা গেছে, এবার তিনি আবার বিএনপিতে ফেরার অপেক্ষায় রয়েছেন।

তৈমূর আলম খন্দকারের এই কবর জিয়ারত এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের অঙ্গীকার নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে বিশেষভাবে আলোচিত হয়েছে। নেতৃবৃন্দ ও সমর্থকেরা তার কৃতজ্ঞতা প্রকাশ এবং রাজনৈতিক অবস্থান নিয়ে সমর্থন জানাচ্ছেন।

এই জিয়ারত কেবল রাজনৈতিক নয়, বরং খালেদা জিয়ার প্রতি ব্যক্তিগত আনুগত্য ও শ্রদ্ধার প্রতীক হিসেবেও গণ্য হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তৈমূরের এই পদক্ষেপ বিএনপি এবং নারায়ণগঞ্জের নির্বাচনী পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে।


এ সম্পর্কিত আরো খবর