ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্বিতীয় দিনের মতো মিরপুরে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সাইবার হামলার শিকার ডিএমপি নিউজ, ওয়েবসাইটে আপত্তিকর বার্তা খুলনায় রাতের আঁধারে যুবককে কুপিয়ে হত্যা: এলাকায় আতঙ্ক রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেপ্তার দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসংগঠকদের ভূমিকা অনস্বীকার্য: প্রধানমন্ত্রী রুট নিয়ে অসন্তোষ সত্ত্বেও আজ চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ নেতানিয়াহুর পতনে আরবদের সঙ্গে জোট গঠনের দাবিতে বিক্ষোভ সাজেকে পাল্টাপাল্টি কর্মসূচি: ফের ১২ ঘণ্টার নতুন অবরোধ ঘোষণা যুদ্ধের শেষ পরিণতি আমরাই ঠিক করব: যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর বার্তা

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন তৈমূর আলম খন্দকার


তৈমূর আলম খন্দকার খালেদা জিয়ার কবর জিয়ারত

  • আপলোড সময় : শনিবার ১৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:১৭ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

সিনিয়র আইনজীবী এড. তৈমূর আলম খন্দকার বিএনপি সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে উপস্থিত হয়ে তৈমূর আলম খন্দকার ও তার অনুগতরা কবর জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

এড. তৈমূর আলম খন্দকার খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা এবং জেলা বিএনপির সভাপতি ছিলেন। কবর জিয়ারতের সময় তিনি বলেন, “আমি বিএনপি থেকে বহিষ্কৃত। তারপরও একজন ব্যক্তির প্রতি শ্রদ্ধাবোধ, আনুগত্য এবং কৃতজ্ঞতা থাকে। বিএনপি এবং জনগণের সঙ্গে আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। পাশাপাশি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “খালেদা জিয়া যখন সুস্থ ছিলেন, তখন তিনি বিএনপির শীর্ষ নেতাদের জিজ্ঞেস করেছিলেন, ‘আমার তৈমূর কোথায়? তাকে কেন বহিষ্কৃত করা হলো?’ যদি চেয়ারপারসন এমন কথা বলেন, তাহলে আইনত আমার বহিষ্কার থাকা উচিৎ নয়। আমি যে অবস্থায় আছি, তাতে খালেদা জিয়ার প্রতি আমার কৃতজ্ঞতা অপরিসীম। দেশের নেত্রী খালেদা জিয়ার রেখে যাওয়া মার্কা ধানের শীষ প্রতীকে ভোট দেব।” কবর জিয়ারত শেষে তিনি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে দোয়া করেন এবং কর্মসূচি সমাপ্ত করেন।

প্রসঙ্গত, এড. তৈমূর আলম খন্দকার ২০২২ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের পর বিএনপি থেকে বহিষ্কৃত হন। পরে তিনি তৃণমূল বিএনপির মহাসচিব হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে অংশগ্রহণ করেন। বর্তমানে তৃণমূল বিএনপি থেকেও সরে গেছেন। জানা গেছে, এবার তিনি আবার বিএনপিতে ফেরার অপেক্ষায় রয়েছেন।

তৈমূর আলম খন্দকারের এই কবর জিয়ারত এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের অঙ্গীকার নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে বিশেষভাবে আলোচিত হয়েছে। নেতৃবৃন্দ ও সমর্থকেরা তার কৃতজ্ঞতা প্রকাশ এবং রাজনৈতিক অবস্থান নিয়ে সমর্থন জানাচ্ছেন।

এই জিয়ারত কেবল রাজনৈতিক নয়, বরং খালেদা জিয়ার প্রতি ব্যক্তিগত আনুগত্য ও শ্রদ্ধার প্রতীক হিসেবেও গণ্য হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তৈমূরের এই পদক্ষেপ বিএনপি এবং নারায়ণগঞ্জের নির্বাচনী পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে।


এ সম্পর্কিত আরো খবর