ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গোয়ালন্দে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন


  • আপলোড সময় : শনিবার ১৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:১৯ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে মো. রফিকুল ইসলাম (৪০) নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ বাজার রেলক্রসিংয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।

আহত রফিকুল ইসলাম গোয়ালন্দ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকার মৃত শামচু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সকালে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা কুষ্টিয়া পোড়াদাহ গামী শাটল ট্রেন গোয়ালন্দ বাজার রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন রফিকুল। সে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। ট্রেনে কাটা পড়ার কারণে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান, দুই পা বিচ্ছিন্ন অবস্থায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে স্ত্রী তাকে ত্যাগ করে চলে যাওয়ার পর থেকে রফিকুল মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তার তিন ছেলে সন্তান রয়েছে। মানসিক সমস্যার কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে।

গোয়ালন্দ ঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ‘‘ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা আহত রফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।’’ এমন ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। পরিবার ও এলাকার মানুষ তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর