ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গোয়ালন্দে শুরু হলো ক্রিকেট প্রিমিয়ার লীগ–২০২৬


  • আপলোড সময় : রবিবার ১৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:১২ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নৈশকালীন গোয়ালন্দ ক্রিকেট প্রিমিয়ার লীগ–২০২৬ সিজন–১ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮ ঘটিকায় গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। জমকালো আয়োজন ও বিপুল দর্শক সমাগমের মধ্য দিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

গোয়ালন্দ ক্রিকেট প্রিমিয়ার লীগ–২০২৬ এর আয়োজন করেছে গোয়ালন্দ ক্রিকেট একাদশ। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা মিজানুর রহমান লাল্টু ও মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মোঃ রোস্তম আলী মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহাবুবুর আলম শাহিন, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মৃধা মুক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান, উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক হারুন মোল্লা, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার আদনান নুর ইসলাম, সুলতান হোসেন লিখন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম, উপজেলা জাপানের সভাপতি নুরুল হক মিলন, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃ সেলিম শেখ প্রমুখ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও সহস্রাধিক দর্শকমণ্ডলী মাঠে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেড ও তোয়া মাল্টিমিডিয়া মুখোমুখি হয়। টসে জয়লাভ করে তোয়া মাল্টিমিডিয়া ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেড ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখান অশ্রু দাস।

১৫৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে তোয়া মাল্টিমিডিয়া নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১২০ রান করতে সক্ষম হয়। ফলে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেড ৩৫ রানের জয় লাভ করে। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ব্যক্তিগত ৭৬ রান করা বিজয়ী দলের খেলোয়াড় অশ্রু দাস ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য শামীম ফেরদৌস সোহেল জানান, এবারের গোয়ালন্দ ক্রিকেট প্রিমিয়ার লীগে মোট ছয়টি দল লীগ ভিত্তিতে অংশগ্রহণ করছে। প্রতিটি দল নিলামের মাধ্যমে সর্বোচ্চ দামে খেলোয়াড় ক্রয় করে দল গঠন করে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তিনি আরও জানান, আগামী ২০ জানুয়ারি মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর