ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কুড়িগ্রাম-৩: জামায়াত প্রার্থীর প্রার্থিতা ফিরে পেলেন মাহবুবুল আলম


  • আপলোড সময় : রবিবার ১৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:৪৮ পিএম

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটরিয়ামে আপিল শুনানি শেষে ইসি তাঁকে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ,এম,এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনাররা অংশ নেন। এর আগে ৪ জানুয়ারি কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।

জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী আপিলের মাধ্যমে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমি নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞ। এছাড়াও আমার নির্বাচনি এলাকার সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আমার পাশে থেকেছেন।"

উল্লেখ্য, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৪৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩২ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪শ ২ জন।

এটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে গণ্য হচ্ছে। এবারের নির্বাচনকে কেন্দ্র করে এলাকাটিতে ব্যাপক রাজনৈতিক সরগরম দেখা যাচ্ছে। প্রার্থিতা ফিরে পাওয়ায় জামায়াত ও তাদের সমর্থকদের মধ্যে খুশির মাতামাতি চলছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত আসনটির নির্বাচনী পরিস্থিতিকে নতুন দিক দেবে। রাজনৈতিক দলগুলোর কর্মীরা এখন থেকে আরও উৎসাহী হয়ে নির্বাচনী প্রচারণায় নামে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর