ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ফরিদপুর বিভিন্ন স্থানে চলছে যৌথ বাহিনীর অভিযান


  • আপলোড সময় : সোমবার ১৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৯:৫৯ পিএম

ফরিদপুর প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে  ফরিদপুরে সংসদীয় আসন গুলোতে  বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি ও প্রশাসনের কঠোর নজরদারিতে সুষ্ঠু ভোটের পরিবেশ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশিত অবস্থানে ফিরতে শুরু করেছে। ফরিদপুর- ১ মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা, ফরিদপুর-২  নগরকান্দা, সালথা,ফরিদপুর- ৩ সদর উপজেলা গঠিত। ফরিদপুর - ৪ ভাঙ্গা, চর ভদ্রসন, সদরপুর আসন গুলোতে মানুষের মাঝে আবারও ফিরতে শুরু করেছে ভোটের আস্থা।  

জানা গেছে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্টের সদস্যগণ নিয়মিতভাবে ভোটকেন্দ্র পরিদর্শন এবং পর্যাবেক্ষন করছেন। ফরিদপুর ৪টি আসন উপজেলার সার্বিক পরিস্থিতি ভালো রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বিশেষ পয়েন্টে  যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করছে। যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের দুর্গম এলাকা গুলিতে স্থানীয় যান ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর টহল ও অভিযান চলমান রয়েছে।

উপজেলার বিভিন্ন অঞ্চলে যৌথবাহিনীর অভিযান পরিচালনার ফলে এলাকা জুড়ে এখন স্বস্তির বিরাজ করছে। হাটবাজার গুলোতে ভোটের আমেজ লক্ষ্য করা যাচ্ছে । জনসাধারণের মধ্যে বেরেছে সচেতনতা। বেড়েছে হেলমেট এর ব্যবহার। কমতে শুরু করেছে অবৈধ ও বেপরোয়া যান চলাচল।


এ সম্পর্কিত আরো খবর