ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

বাংলাদেশকে যারা স্বীকার করেনি, তারাই অপপ্রচার করছে: মির্জা ফখরুল


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ জানুয়ারী, ২০২৬ সময় : ৩:৪২ পিএম

অনলাইন রিপোর্টার

অতীতে বাংলাদেশকে যারা স্বীকার করে নাই, তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং বিএনপিকে এখন তাদের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি অভিযোগ করেন, অতীতে যারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করেনি, তারাই এখন নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপি তাদের রাজনৈতিক অবস্থানের কারণেই এসব অপপ্রচারের শিকার হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে—এই দেশ লিবারেল ডেমোক্রেসির পথে চলবে নাকি উগ্রবাদী ও রাষ্ট্রবিরোধী শক্তির হাতে যাবে। এই নির্বাচনকে তিনি দেশের ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে উল্লেখ করেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যারা একাত্তরে মানুষ হত্যা করেছে, আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি করেছে, পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, সেই ইতিহাস আমরা ভুলিনি। তারপরও আমরা বলি, রাজনীতি করতে হলে সোজা পথে করুন। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করবেন না। দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে—এ ধরনের কথা বলে মানুষকে ভুল পথে নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, এসব কর্মকাণ্ড মোনাফেকির শামিল। ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। অথচ বাংলাদেশের মানুষ এখন জাতীয়তাবাদী রাজনীতির দিকে তাকিয়ে আছে। তারেক রহমানের নেতৃত্বে আধুনিক ও পরিবর্তনমুখী রাজনীতি গ্রহণ করতে মানুষ আগ্রহী। সেই সময় ধর্মকে সামনে এনে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ধর্মে বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে প্রথম ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছেন এবং আল্লাহর ওপর অবিচল আস্থার কথা বলেছেন। তাই ধর্মের নামে অপরাজনীতি বন্ধ করার আহ্বান জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আর মাত্র ২৩ দিন বাকি। এখনো কেউ কেউ বলছে নির্বাচন হতে দেবে না। বাস্তবে তাদের কোনো জনসমর্থন নেই। নির্বাচন হোক, দেখা যাক কার কত ভোট আছে। বিএনপি জনগণের কাছে যেতে প্রস্তুত।

তিনি আরও বলেন, জনগণ যদি বিএনপিকে গ্রহণ করে, আমরা সরকার গঠন করব। যদি না করে, বিরোধী দলে থাকব। কিন্তু আগেভাগে নির্বাচন নিয়ে ভয় দেখানোর কোনো অর্থ নেই। এই নির্বাচনেই প্রমাণ হবে—দেশ গণতন্ত্রের পথে থাকবে নাকি উগ্রবাদী শক্তির হাতে চলে যাবে।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর