ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কড়াইলবাসীর জন্য বহুতল ফ্ল্যাট দেওয়ার আশ্বাস দিলেন তারেক রহমান


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:০৫ পিএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কড়াইলবস্তিবাসীদের জন্য বহুতল ভবন নির্মাণের মাধ্যমে ছোট ছোট ফ্ল্যাট দেওয়ার আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানের আয়োজন করা হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়।

দোয়া মাহফিলে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান উপস্থিত ছিলেন। বক্তব্যে তারেক রহমান বলেন, “আমরা আপনাদের জন্য রাজনীতি করি। এর আগেও আমাদের দল যতবার দেশ পরিচালনা করেছে, মানুষের কাছে যে জবান দিয়েছে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি সেই জবান রক্ষা করার জন্য।”

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “আজকে আপনাদের সামনে একটি কথা বলতে চাই– জানি না এটা নির্বাচনী আচরণবিধিতে পড়বে কি না। কিন্তু আল্লাহর রহমত নিয়ে আমি যা করতে চাই তা করতে চাই। কড়াইলবাসী দীর্ঘদিন ধরে যন্ত্রণার মধ্যে আছেন। সেই কষ্টের সমস্যার সমাধান আমরা ধীরে ধীরে করব। এখানে বড় বড় বহুতল ভবন নির্মাণ করে প্রত্যেক পরিবারকে ছোট ফ্ল্যাট দেওয়া হবে।”

তারেক রহমান আরও বলেন, “এখানে যারা থাকেন, তাদের নাম রেজিস্ট্রি করা হবে। প্রত্যেক ফ্ল্যাট তাদের নামেই হস্তান্তর করা হবে। স্থানীয় আদিবাসী এবং যারা বহু বছর ধরে বসবাস করছেন, তাদের জন্যও এটি প্রযোজ্য হবে। এতে ঢাকা শহরের মতো জায়গায় কড়াইলবাসীরও মাথা গোঁজার স্থান নিশ্চিত হবে।”

শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিষয়ে তিনি জানান, “আপনার সন্তানরা যাতে লেখাপড়া, খেলাধুলা এবং চিকিৎসার সুযোগ পায়, তার ব্যবস্থা করা হবে। কড়াইল এলাকায় ঘরে ঘরে ক্লিনিক ও হাসপাতাল থাকবে। এভাবে আমরা এলাকাটিকে সুসজ্জিত করতে চাই।”

নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন সম্পর্কেও তার বক্তব্য, “মা-বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়েছেন। আমরা তাদের অর্থনৈতিকভাবেও সচ্ছল করতে চাই। এজন্য ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের পরিকল্পনা রয়েছে।”

ব্যক্তিগত আবেগ জড়িয়ে তিনি বলেন, “আপনারা যুগ ধরে এই এলাকায় বসবাস করছেন। আমি নিজেও এলাকার সন্তান। আগে ক্যান্টনমেন্টে থাকতাম। স্বৈরাচারের সময় এই এলাকার মানুষদের ঘর-বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল। এখন আমি আপনাদের আরও কাছে আছি। ইনশাআল্লাহ, যতদিন বেঁচে থাকব, কড়াইলবাসীর বিপদ-আপদে পাশে থাকব।”

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম বিন আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনারসহ ঢাকা মহানগর উত্তর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।


এ সম্পর্কিত আরো খবর