ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রূপগঞ্জে লোহা গলানোর বাট্টি বিস্ফোরণে শ্রমিক নিহত


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:৪৩ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকার বিক্রমপুর স্টিল মিলের লোহা গলানোর বাট্টি বিস্ফোরণে আলম হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছে। এ সময় দগ্ধ হয়েছে বরকত মিয়া নামের আরেক শ্রমিক। তাকে জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। গত ১৯জানুয়ারি সোমবার রাত  ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানা ওসি সাবজেল হোসেন বলেন, বিক্রমপুর স্টীল মিলের লোহা গলানোর বাট্টি বিস্ফোরণে  আলম হোসেন ও বরকত মিয়া নামে দুইজন শ্রমিক দগ্ধ হয়। তাদেরকে জাতীয় বার্ন ইন্সটিটিউটে নিয়ে গেলে গতকাল মঙ্গলবার ভোরে আলম হোসেনের মৃত্যু হয়। দগ্ধ বরকত মিয়া চিকিৎসাধীন রয়েছে। আলম হোসেনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর