ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

চাঁদাবাজি বাদ না দিলে কমপ্লিট লালকার্ড: জামায়াত আমির


  • আপলোড সময় : রবিবার ২৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৩:১৫ পিএম

অনলাইন রিপোর্টার

দেশে চাঁদাবাজির পেশা এখন ভালোই চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না। চাঁদাবাজি বাদ না দিলে আমাদের পক্ষ থেকে কমপ্লিট লালকার্ড।”

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “এই দেশে নতুন একটি পেশা এখন ভালো চলছে। এই পেশার নাম কি আপনারা বলতে পারবেন? এর নাম চাঁদাবাজি।” তিনি উপস্থিত জনতার কাছে প্রশ্ন রেখে বলেন, “আপনারা কেউ চাঁদাবাজের ভাই হতে রাজি আছেন? পিতা হতে রাজি আছেন? সন্তান হতে রাজি আছেন? কেউ চাঁদাবাজের স্ত্রী, মা কিংবা বোন হতে রাজি আছেন? নাই।”

তিনি বলেন, আজকের এই জনসভা থেকে যারা চাঁদাবাজির মতো নিকৃষ্ট পেশায় যুক্ত রয়েছেন, তাদের ভালো পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। “আপনারা এ পথ ছেড়ে দিলে আমরা আপনাদের জন্য হালাল রুজির ব্যবস্থা করে দেব, ইনশাআল্লাহ।”

জামায়াত আমির আরও বলেন, “কিন্তু যদি এই পথ বাদ না দেন, তাহলে আমরা একদম সাফ জানিয়ে দিচ্ছি—আমাদের পক্ষ থেকে কমপ্লিট লালকার্ড। চাঁদা আমরা কখনো করিনি, করবোও না। চাঁদাবাজিকে আমরা ঘৃণা করি। এটা ভিক্ষার চেয়েও নিকৃষ্ট কাজ।”

তিনি বলেন, “আমরা কোনো রাগডাকের রাজনীতি করছি না। কথাটা একদম পরিষ্কার। আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না।”

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী কোনো ব্যক্তিগত বা দলীয় স্বার্থে রাজনীতি করে না। “আমরা বলেছি, আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না। আমরা জনগণের বিজয় চাই। জনগণের বিজয় হলেই আমাদের বিজয়। আলহামদুলিল্লাহ।”

তিনি দাবি করেন, দেশের মানুষ এখন একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা চায়, যেখানে চাঁদাবাজি, দুর্নীতি ও জুলুমের কোনো স্থান থাকবে না। সেই লক্ষ্যেই জামায়াতে ইসলামী রাজনীতি করছে।

জনসভায় দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তৃতাকালে চাঁদাবাজি বিরোধী বক্তব্যে উপস্থিত জনতা বারবার করতালির মাধ্যমে সমর্থন জানান।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর