ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সাতক্ষীরায় বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা


  • আপলোড সময় : রবিবার ২৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৫:৫০ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:
"কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা"এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভার পূর্বে একটি সচেতনতা র‌্যালি করা হয়। র‌্যালিটি জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বের হয়ে সদর হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থান এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালামের সভাপতিত্বে ও সিএসএস এর প্রজেক্ট অফিসার মো. খালেকুজ্জামানের সঞ্চালনায় কুষ্ঠ রোগ নির্নয় ও করনীয় সর্ম্পকে আলোচনায় অংশ নেন সিভিল সার্জন অফিনের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, এমওসিএস ডা. এসমত জাহান সুমনা, আবাসিক মেডিকেল অফিসার আব্দুর রহমান, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, জেলা প্রোগ্রাম অর্গানাইজার উজ্জ্বল কুমার পাল প্রমুখ।

বেসরকারি সংগঠন সিএসএএস, দাতা সংগঠন দ্যা ল্যাপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানের আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ।

বক্তারা বলেন ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে কুষ্ঠ মুক্ত করার যে সরকারের অঙ্গীকার তার সাথে সংহতি জ্ঞাপন করেন উপস্থিত সকলে।  আলোচনা সভায় সদর হাসপাতালের নার্স এনজিও কর্মকর্তা বৃন্দ সাংবাদিক ও সুধীজন অংশ গ্রহণ করেন। শেষে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর