ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ঘোড়াঘাটে ডা. জাহিদ হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৫৩ পিএম

স্টাফ রিপোর্টার:

ঘোড়াঘাট পৌর জিয়া পরিষদের উদ্যোগে দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি ঘোড়াঘাট বাজার এলাকায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট পৌর জিয়া পরিষদের সভাপতি আনিসুর রহমান।

নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে বিজয় অর্জনের জন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবাই একসঙ্গে কাজ করলে বিপুল ভোটে বিজয় অর্জন সম্ভব হবে। নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করবেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর এমতাজ হোসেন। তিনি বলেন, ডা. জাহিদ হোসেন একজন পরীক্ষিত জিয়ার সৈনিক। তিনি দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। ঘোড়াঘাট একটি ঐতিহ্যবাহী জনপদ উল্লেখ করে তিনি বলেন, একসময় এই অঞ্চল থেকেই বাংলা শাসিত হতো। সেই হারানো গৌরব পুনরুদ্ধারে ডা. জাহিদের মতো সৎ, সাহসী ও অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন। তিনি বলেন, বিএনপি জনগণের দল। জনগণের অধিকার আদায়ের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নেতাকর্মীদের ঐক্য ধরে রেখে নির্বাচনী কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। এছাড়া বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন। তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এই নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, খোরশেদ আলম, মনির হোসেন, মহিউদ্দিন, দিনাজপুর জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আলমগীর, বগুড়া জেলা সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল হান্নান প্রমুখ।

এছাড়াও দিনাজপুর ও রংপুর জেলা জিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় ঘোড়াঘাট থানা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এসেছে। তাই সকলকে দায়িত্বশীল ভূমিকা রেখে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তারা। সভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর