ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ঢাকাসহ তিন জেলায় ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন


  • আপলোড সময় : বুধবার ২৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৩:২৬ পিএম

অনলাইন রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ তিন জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে বিজিবি ৫ ব্যাটালিয়নের সদস্যরা মাঠে নামবেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা সেক্টরের আওতাধীন বিজিবি ৫ ব্যাটালিয়ন এলাকায় মোট ৩৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের দুইটি আসনে ৬ প্লাটুন, ফরিদপুরের চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের তিনটি আসনে ৮ প্লাটুন দায়িত্ব পালন করবে।

নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদারে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান জানান, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। এ ছাড়া জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট), কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে আকাশপথে নজরদারি ও দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে।


নির্বাচনী দায়িত্ব পালনে এবার আধুনিক নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা হবে বলে জানান বিজিবি অধিনায়ক। এর মধ্যে রয়েছে বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, এপিসি এবং উন্নত সিগন্যাল যোগাযোগ ব্যবস্থা। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে, যেখান থেকে মাঠপর্যায়ের সব কার্যক্রম সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে বিজিবির ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশের বিষয়ে নির্বাচন কমিশনের কোনো নিষেধাজ্ঞা নেই। প্রিজাইডিং অফিসার সহায়তা চাইলে কিংবা কোনো ভোটকেন্দ্রে সহিংসতা, বিশৃঙ্খলা বা জাল ভোটের আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে কেন্দ্রে প্রবেশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজিবি অধিনায়ক দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার, নির্বাচন কমিশন এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলেও তিনি বিশ্বাস করেন।


এ সম্পর্কিত আরো খবর